ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯৯৩ টাকা থেকে বৃদ্ধি করে ১০৩৩ টাকা করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য, যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। একইসঙ্গে বাড়ছে অটোগ্যাসের দাম। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০.৫৬ টাকা নির্ধারণ করা হয়।


মঙ্গলবার (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দামের এই আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


এসময় বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল-ই এলাহী, বজলুর রহমান, কামরুজ্জামান ও সচিব রুবিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন।


এদিকে চলতি মাসে বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়। এর আগে জুলাইয়ে ছিল ৮৯১ টাকা ও জুন মাসে ছিল ৮৪২ টাকা। অপরদিকে প্রতি লিটার অটোগ্যাস চলতি মাসে ছিল ৪৮ টাকা ৭১ পয়সা, জুলাইয়ে ছিল ৪৪ টাকা। সে হিসেবে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৪০ টাকা এবং অটোগ্যাসের দাম লিটার প্রতি বেড়েছে ২.৩৯ টাকা।


তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের মতোই ৫৯১ টাকা থাকবে। যেহেতু এ দামের সাথে সৌদি সিপির কোনও সম্পর্ক নেই। যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ads
ads
ads

Our Facebook Page